নুরনগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দোলনের জনসভা
নুরনগর (শ্যামনগর) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে শ্যামনগরের নুরনগরে নৌকা প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বেলা ৩টায় নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় নবীন সংঘের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি ছিলেন নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বখতিয়ার আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিস, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আইয়ুুুুব ডলি, সাবেক যুবলীগ স.ম আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, আ’লীগ নেতা শেখ ফারুক হোসেন, সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুস সবুর মোড়ল, যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, কাশিমাড়ী ইউনিয়ন ছাত্রলীগের আবু হুসাইন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য খলিলুর রহমান।

Leave a Reply