তালায় নারী উন্নয়ন মেলা সম্পন্ন
তালা প্রতিনিধি: তালায় দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা তালা শাখার চেয়ারম্যান সুতপা রাহা টুম্পা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশান আরা, নারী নেত্রী তানভিনা আক্তার রুমা প্রমুখ।
আলোচনা সভা শেষে মেলায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার দেওয়া ১২টি স্টলকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply