ঢাকাSaturday , 9 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যবিপ্রবির শহীদ মসিয়ূর হল থেকে মাদকাসক্ত ৮ ছাত্র বহিষ্কার

admin ঢাকা
আপডেট: 9 March 2019, 21:08

যশোর প্রতিনিধি: মাদক সেবন ও মাদকের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সংশ্লিষ্টতার দায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চার বিভাগের আট ছাত্রকে ছয় মাসের জন্য শহীদ মসিয়ূর রহমান হল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৯ মার্চ) শহীদ মসিয়ূর রহমানের হলের প্রভোস্ট বডির সভায় এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বহিস্কৃতরা হলেন- ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র তানভীর মাহমুদ ফয়সাল ও তানীম আহমেদ, একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আক্তারাজ্জামান আপন, ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র কে এম শাহেদ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাক্শন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র ইখতিয়ার ইমাম আনান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র দেবায়ন দাস জয়, অভিক মজুমদার এবং নিলয় চন্দ্র মন্ডল। এর মধ্যে তিন জন শিক্ষার্থী অনাবাসিক হওয়ায় তাদেরকে এক হাজার টাকা জরিমানাসহ ছয় মাসের মধ্যে হলে প্রবেশ ও রাতযাপন নিষিদ্ধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *