সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তহমিনার গণসংযোগ
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তহমিনা ইসলাম কলস প্রতীকে ভোট চেয়ে দিনভর গণসংযোগ করেছেন। শুক্রবার প্রতীক বরাদ্দের পর তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। এসময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে সদর উপজেলার নারীদের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply