ঢাকাSaturday , 9 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ১৪ হাজার টাকার মালামাল জব্দ

admin ঢাকা
আপডেট: 9 March 2019, 21:00

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ১৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে। শনিবার ভোরে কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, তলুইগাছা, কুশখালী ও মাদরা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামালের মধ্যে রয়েছে, ২ লাখ ৪০ হাজার টাকার কাপড়, ৭ হাজার টাকার একটি বাইসাইকেল, ৫২ হাজার টাকার চা পাতা ও ১৫ হাজার টাকার গরুর মাংস। তবে এ সময় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, তলুইগাছা, কুশখালী ও মাদরা বিওপির টহলরত বিজিবি সদস্যরা স্ব-স্ব সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত ভারতীয় মালামাল জব্দ করেছে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *