ঢাকাSunday , 12 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মৎস্য পোনা অবমুক্ত

admin ঢাকা
আপডেট: 12 August 2018, 15:05

তালা প্রতিনিধি: তালা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১২টি জলাশয় ও প্রতিষ্ঠানের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে তালা উপজেলা গ্রামীণ মৎস্য খামার থেকে এসব মৎস্য পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা বিতরণ করেন।
বিতরণকালে উপজেলা মৎস্য অফিসার নির্মল কুমার ঘোষ, জেলা মৎস্য অফিসের কর্মকর্তা রাশেদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় কুমার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ জলাভ‚মি, বর্ষা প্লাবিত ধান ক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়সহ উপজেলার ১২টি প্রতিষ্ঠানে ৪৫৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *