ঢাকাFriday , 8 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে মোটর সাইকেল, গরু, চা পাতা, জিরা ও শাড়ি উদ্ধার

admin
March 8, 2019 10:07 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মোটর সাইকেল, চা পাতা, জিরা, শাড়ি, গরু, পঁচা গরুর মাংস এবং সেন্ডেল উদ্ধার করেছে। রোববার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টায় কাকডাংগা বিওপির টহল কমান্ডার সুবেদার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কাউনডংগা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিকবিহীন ১ লক্ষ টাকা মূল্যের একটি ভারতীয় মোটর সাইকেল এবং ৫ হাজার টাকা মূল্যের ১০ কেজি ভারতীয় গরুর পঁচা মাংস জব্দ করা হয়।
শুক্রবার সকাল ৭টায় একই বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আশরাফুল ইসলামের নেতৃত্বে রাজ্জাকের মোড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১৪ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়। সকাল সাড়ে ৮টায় একই বিওপির টহল কমান্ডার সুবেদার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ভাদিয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৪ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করেন।
অপরদিকে, বৃৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় হিজলদী বিওপির টহল কমান্ডার নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল বড়ালী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় একই বিওপির টহল কমান্ডার সুবেদার ইব্রাহীম মিয়ার নেতৃত্বে একটি টহল দল তালতলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় সেন্ডেল ও ভারতীয় চা পাতা উদ্ধার করে।
শুক্রবার সকাল ১০টায় তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ফারুক কামালের নেতৃত্বে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লক্ষ টাকা মূল্যের একটি ভারতীয় মোটর সাইকেল এবং ১০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় গরুর পচাঁ মাংস উদ্ধার করা হয়। সকাল ৮টায় একই বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদের নেতৃত্বে কাউনডাংগায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং ১ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় মাদরা বিওপির টহল কমান্ডার সুবেদার শাহজাহান আলীর নেতৃত্বে চান্দা মাঠ নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১২ হাজার টাকা মূল্যের ৪০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়।
সকাল ১০টায় পদ্মশাখরা বিওপির টহল কমান্ডার হাবিলাদর তৌহিদুল ইসলামের নেতৃত্বে হাড়দ্দা নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার টাকা মূল্যের দুটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।
এছাড়া বিকাল সাড়ে ৪টায় চান্দুড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম নেতৃত্বে শ্মশান পোস্ট নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬০ হাজার টাকা মূল্যের দুটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।