ঢাকাFriday , 8 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যোগিপোল ইউনিয়ন বিএনপি সভাপতির মায়ের ইন্তেকাল

admin ঢাকা
আপডেট: 8 March 2019, 21:09

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাসের মাতা ঝর্ণা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সোয়া ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার জুম্মাবাদ কুয়েট রোডস্থ নূরে মদিনা জামে মসজিদ কমপ্লেক্সের সামনে বালুর মাঠে জানাযা শেষে যোগিপোল কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মুনিরুজ্জামান মনি, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন, ফুলবাড়ীগেট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মহানগর বিএনপি নেতা শেখ সাদি, হাসানুর রশিদ মিরাজ, আলমগীর হোসেন, মীর মনিরুল ইসলাম সংগ্রাম, ইমদাদুল ইসলাম, আবুল কালাম আজাদ, রুমি শিকদার, মীর শওকত হোসেন হিট্টু, যুবদল নেতা মোল্যা সোহরাব হোসেন, দিদারুল ইসলাম লাভলু, মোল্যা সোলায়মান হোসেন, ছাত্রলীগ নেতা কামাল আহম্মেদ, শেখ সোহেল হোসেন, জামাল, শাহিন, হেলাল শরিফ, মেম্বর গোলাম কিবরিয়া, শাহ আলম, রফিক মেম্বর, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, মিজানুর রহমান, ছাত্রদল নেতা আলামিন হাওলাদার, মশিউর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *