ঢাকাFriday , 8 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তিনদিন ধরে নিখোঁজ সাতক্ষীরার যুবকের ত্রিখণ্ডিত মরদেহ খুলনা থেকে উদ্ধার

admin
March 8, 2019 9:04 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: তিনদিন ধরে নিখোঁজ সাতক্ষীরার যুবক হাবিবুর রহমান সবুজের (২৬) ত্রিখণ্ডিত মরদেহ খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মার্চ) খুলনার ফারাজিপাড়া মোড়ে পলিথিনের বস্তায় মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিবুর রহমান সবুজ সাতক্ষীরা সদর উপজেলার ওমরাপাড়া গ্রামের আদুল হামিদের ছেলে।
আদুল হামিদ জানান, মঙ্গলবার সকালে তার মাকে জানিয়ে নিজের মোটর সাইকেলে খুলনায় যায় সবুজ। পরদিন ফিরে আসার কথাও বলেছিল সে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় তিনি সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করেন ( নম্বর ২৯৩ তারিখ ০৭.০৮.১৯) । ওই রাতেই খুলনার ফারাজিপাড়া মোড়ে পলিথিনের বস্তায় মোড়ানো একটি ত্রিখণ্ডিত উদ্ধার করে পুলিশ। তিনি নিজে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেছেন।
তবে, শুক্রবার সকালে সবুজের ফোন থেকে তাদের বাড়িতে একটি কল আসে। ফোনের ওই প্রান্ত থেকে বলা হয় ‘সবুজকে আমরা বেঁধে রেখেছি। ছয় লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে’। পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাফিজুর রহমান।
সবুজের বাবা আরও জানায়, সবুজ ঢাকায় লেখাপড়া করে। কয়েকদিন আগে ক্যান্সার আক্রান্ত মা জাহানারা খাতুনকে দেখতে বাড়ি এসেছিল সে। বৃহস্পতিবার তার খোঁজ জানতে খুলনায় ফোন করা হলে সাদি নামের এক ব্যক্তি ফোনটি রিসিভ করে জানায় ‘সবুজ মোস্তফা মামার সাথে যশোর গেছে’। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়।
তিনি বলেন, তার ছেলের সাথে খুলনায় ব্যবসায়িক লেনদেন ছিল। এ নিয়ে তার বিরুদ্ধে একটি মামলাও হয়। এই মামলায় কিছুদিন আগে তার ছেলে জেলও খেটেছিল।
তিনি জানান, ব্যবসার টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে খুলনায় কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।