ডেস্ক রিপোর্ট: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাতক্ষীরায় ভোট গ্রহণ করা হবে আগামী ২৪ মার্চ। এ লক্ষ্যে ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে চারজর প্রার্থিতা প্রত্যাহার করায় চূড়ান্ত প্রার্থী থাকলেন ৭৫জন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা প্রার্থীরা হলেন- তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রনব ঘোষ বাবলু, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিএম সাদিকুর রহমান, কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম মল্লিক ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ।
আজ ৮ মার্চ চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
