কাশিমাড়ীর বালিয়া খাল উন্মুক্ত করলেন এলাকাবাসী
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন অবৈধ দখলবাজদের ভোগদখলে রাখা শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের বালিয়া খালের জয়নগর এলাকার পশ্চিম অংশের নেটপাটা অপসারণ করে উন্মুক্ত করলেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯টায় কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফের পরামর্শে এবং ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের উদ্যোগে এই খালের অবৈধ নেটপাটা অপসারণ করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

এসময় যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আবুল কাশেম, সমাজসেবক আজিজুল পিয়াদা, রাজগুল সরদার সহ্য নেতৃবৃন্দ। জয়নগর গ্রামের মৃত আব্দুল মোল্যার ছেলে তহুর মোল্যা খালটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভোগদখল করে আসছিল।

Leave a Reply