আশাশুনিতে নৌকার প্রার্থী মোস্তাকিমের দুটি নির্বাচনী অফিস উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী এবিএম মোস্তাকিমের দুটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় আশাশুনি বাজার চাঁদনি ও কৃষি ব্যাংক সংলগ্ন দুটি অফিস উদ্বোধন করেন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, যুবলীগের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, যুবলীগ নেতা এমএম সাহেব আলী, পরেশ অধিকারী, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলসহ দলীয় নেতৃবৃন্দ। দুটি অফিসের একটি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন ও অপরটি শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply