রতনপুরে দু’দিনব্যাপী ওয়াশ মেলা উদ্বোধন
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুরে দু’দিনব্যাপী ওয়াশ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং রতনপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় রতনপুর ফুটবল মাঠে এ মেলার আয়োজন করা হয়।
নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ ফিল্ড অফিস ম্যানেজার আশীষ কুমার হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব খাঁন আহাদুর রহমান, ইউপি সদস্য সাইফুল ইসলাম, আহছানুল হাবিব শিশির, আব্দুর রাজ্জাক, সুপেন্দু মন্ডল, ওয়াশ অফিসার সেলিম উল্লাহ ও বিপ্লব বিশ্বাস। ওয়াশ অর্গানাইজার জয়ন্ত কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডল, গাজীউর রহমান, মোর্শেদুল আলম রিপন, রতœা বসাক, রুমানা হক প্রমুখ।
পরে জনগণের সাথে ব্যবসায়ীদের সম্পৃক্ত করার লক্ষ্যে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যেশ্যে ১৪টি স্টল সম্বলিত দৃষ্টিনন্দন ডেমো প্রদর্শন করা হয়। বিকালে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, মেলা ৭ থেকে ৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত চলবে।

Leave a Reply