ঢাকাThursday , 7 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ফেনসিডিল, বাই সাইকেল ও চাপাতা জব্দ

admin
March 7, 2019 10:21 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় কাপড়, চা পাতা, জিরা, সাইকেল এবং সেন্ডেল জব্দ করেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার নুর আলমের নেতৃত্বে একটি টহল দল মন্দির নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৪ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
অপরদিকে, ভোর ৫টায় একই বিওপি’র একই টহল কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল কেড়াগাছি এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪২ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। এছাড়া সকাল ৮টায় একই বিওপি’র টহল কমান্ডার সুবেদার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টহল দল কাকডাংগা মাঠ নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৪ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
অপরদিকে, সাড়ে ৮টায় একই বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার আশরাফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কেড়াগাছি নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৪ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
বুধবার সাড়ে ৭টায় হিজলদী বিওপি’র টহল কমান্ডার নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল বড়ালী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় সেন্ডেল এবং কাপড় জব্দ ও ৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় কাপড় জব্দ করে।
বিকাল ৩টায় ঝাউডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েক মাহবুবের নেতৃত্বে একটি টহল দল কাকডাংগা এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিপুল পরিমানের কাপড় জব্দ করে। অপর দিকে, সকাল ৯টায় কুটিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৬০টি ভারতীয় শাড়ী কাপড় জব্দ করে।
রাত ৯টায় তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার ফারুক কামালের নেতৃত্বে একটি টহল দল কেড়াগাছি পাকার রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭ হাজার টাকা মূল্যের একটি বাইসাইকেল জব্দ করে। এছাড়া রাত দুইটায় মালিকবিহীন ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় কাপড় এবং চা পাতা জব্দ করে। এছাড়া রাত সাড়ে ১১টায় একই বিওপি’র একই টহল কমান্ডার এর নেতৃত্বে একই এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৫ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় জিরা জব্দ করে।
সকাল ৯টায় মাদরা বিওপি’র টহল কমান্ডার নায়েক তাজেদুর রহমানের নেতৃত্বে একটি টহল দল চাঁন্দা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৯ হাজার ৫ শত টাকা মূল্যের ৬৫ কেজি ভারতীয় চা পাতা এবং ৩ হাজার ৭ শত টাকা মূলের ৬ কেজি ভারতীয় জিরা জব্দ করে।
সকাল সাড়ে ১১টায় ভোমরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার মুজিবুর রহমান নেতৃত্বে একটি টহল দল লক্ষীদাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫৪ হাজার টাকা মূল্যের ১শ ৩৫ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।