জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে শুকনা খাবার বিতরণ
ডেস্ক রিপোর্ট: জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এই খাবার বিতরণ করেন।
এসময় তিনি বলেন, সমাজের নিম্ন শ্রেণির পিছিয়ে পড়া মানুষকে সহায়তা দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনতে বিভিন্ন সহায়তা দিচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জেলেসহ সাধারণ জনগণের দুঃখ কষ্ট বোঝেন বলেই জননেত্রী শেখ হাসিনা মানবতার মা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সরদার, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য অফিসার মো. রাশিদুল হক, সহকারি মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি মো. মোখলেছুর রহমান সরদার।
এ সময় সদর উপজেলার ৩ হাজার ৪ শ’ ১৯ জন জেলের মাঝে ১০ রকম শুকনা খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা।

Leave a Reply