ঢাকাThursday , 7 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি রবি : সংসদে বলে স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সংকট দূরীকরণের চেষ্টা করবো

admin
March 7, 2019 9:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে সদর হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কোন সিদ্ধান্ত মুখে নয় কাজে বাস্তবায়ন করতে হবে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয় তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাতক্ষীরা সদর হাসপাতালে ১০০ শয্যার ব্যবস্থা থাকলেও রোগীর সংখ্যা ৪০০ এর অধিক হচ্ছে। এ কারণে স্বাস্থ্য সেবা পুরোদমে ভেঙে পড়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা জরুরী। হাসপাতাল চত্বরের ময়লা আবর্জনার দুর্গন্ধে হাসপাতালের পরিবেশ দূষিত হচ্ছে। সাতক্ষীরা সদর হাসহাপালে ডাক্তার সংকট ও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ঔষধ না পাওয়ায় সাতক্ষীরার মানুষ কেন কষ্ট পাবে। আমাদের সাতক্ষীরার মানুষের সাথে বিমাতা সূলভ আচরণ করার কারণে সেবা গ্রহীতারা কষ্ট ভোগ করছে। সভায় তিনি এ সমস্যা সমাধানে জাতীয় সংসদে কথা বলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, ডা. মোখলেছুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সিনিয়র সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির, বিএম’র সভাপতি ডা. আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, ফারহা দিবা খান সাথী, সদর হাসপাতালের প্রকৌশলী আমিনুর রহমান প্রমুখ।
সভায় সদর হাসপাতালে কর্মকর্তা/কর্মচারীর শূন্যপদ পূরণ, ডায়রিয়া ওয়ার্ড সম্প্রসারণ করা, হাসপাতালে বর্জ্য রাখার তিন প্রকোষ্ট বিশিষ্ট স্থাপনা নির্মাণ, হাসপাতালে দর্শনার্থী নিয়ন্ত্রণ, ভিজিটর পাশ ব্যবস্থা প্রবর্তন করা, নির্দিষ্ট সময় অনুযায়ী ভিজিটর প্রবেশ অনুমোদন করা, ওয়ার্ডে সিকিউরিটি গার্ডর ব্যবস্থা করা, স্ক্যানুতে মেয়েদের জন্য বিশ্রামাগার ও টয়লেট তৈরী, হাসপাতালের ক্যাবিন ও ওয়ার্ডের প্রয়োজনীয় সংস্কার, টয়লেট ফ্লাস মেরামত করা, প্রয়োজনীয় ফ্যান মেরামত করা, হাসপাতালের ভাঙ্গা ছাদ মেরামত করা, বিদ্যুতের সাব স্টেশন তৈরী, লাশঘর নির্মাণ ও মর্গ সংস্কার, ক্যাবিন সংখ্যা বৃদ্ধিকরণ, অস্থায়ী পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা, কমিউনিটি সাপোর্ট কমিটি হিসাব খোলা, বর্ধিত টিকিটের টাকাসহ বিবিধ বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা পরিচালনা করেন সাতক্ষীরা সদর হাসপাতালের এমও ডা. সাইফুল্লাহ আল কাফী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।