ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আ’লীগের বর্ধিত সভা: স্বতন্ত্র প্রার্থী পিন্টুকে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানালেন জেলা আ’লীগ নেতৃবৃন্দ

admin
March 6, 2019 10:46 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টুর মনোয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার (৬ মার্চ) বিকালে চাপড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম মোস্তাকিমের বাসভবনে নৌকা প্রতিকের নির্বাচনী বর্ধিত সভায় এ আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সভাপতি মনছুর আহম্মেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও দপ্তর সম্পাদক হারুন অর রশিদ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিশ্ব মানবতার প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের জন্য যাকে মনোনীত করেছেন তাকে মেনে নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টুকে তার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া উচিৎ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রার্থী এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, স,ম সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, শেখ মিরাজ আলী, দিপঙ্কর সরকার, আ.ব.ম মোছাদ্দেক, আব্দুল আলিম, শাহ নেওয়াজ ডালিম, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বর দাস, আবু সাইয়িদ ঢালী, কৃষকলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী স,ম সেলিম রেজা সেলিম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম সাহেব আলী, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, যুবলীগের সেক্রেটারি জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, দেলোয়ার হোসেন, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, যুবমহিলা লীগের সভাপতি সীমা সিদ্দীকী, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।