ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার জলবায়ু অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে অধিপরামর্শ সভা

admin ঢাকা
আপডেট: 6 March 2019, 22:40

সাতক্ষীরা পৌরসভার জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিতকরণে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশণাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সাতক্ষীরা পৌরসভার যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে সনাক জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ ব্যানার্জি সভার লক্ষ্য ও উদ্দেশ্য অবহিত করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফারাহ দিবা খান সাথী, অনিমা রাণী মন্ডল, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, পলটু বাসার, পৌরসভার শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহালী প্রমুখ। এ সময় পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাসসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাতক্ষীরা পৌরসভায় সবুজ জলবায়ু তহবিলের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, পরামর্শক নিয়োগ হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার বিষয়ে এখন চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। তবে খুব শীঘ্রই এ বিষয়ে ঢাকায় একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
সভায় সনাকের পক্ষ থেকে জলবায়ু প্রকল্প বাস্তবায়নে সুশাসন চর্চার জন্য প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হয়।
সভায় মুক্ত আলোচনায় সকলে ঐকমত্যের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে জনঅংশগ্রহণ নিশ্চিতকরণের অংশ হিসেবে সোশাল মনিটরিং করার জন্য সুশীল সমাজ, মিডিয়া ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি প্রকল্প মনিটরিং কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় পৌর মেয়র সনাকের সার্বিক পরামর্শকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে জলবায়ু প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *