ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ১শ বোতল ফেনসিডিলসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 6 March 2019, 22:34

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে মোটরসাইকেল ও ১শ বোতল ফেনসিডিলসহ একজন আটক হয়েছে। আটককৃত ব্যক্তি উপজেলার পুষ্পকাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে সজিব হোসেন (১৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে থানার এএসআই রশিদুল ইসলাম ও পুলিশ সদস্য জিয়াউর রহমান কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিল ও একটি ১০০ সিসি ফ্রিডম মোটর সাইকেলসহ সজিবকে আটক করেন। তার বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৪।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে পুলিশী অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *