ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

admin
March 6, 2019 10:33 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ এ প্রতিপাদ্যে শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে অনাস এবং ডিআরআরএর সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষের অংশগ্রহণে এ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ সাইদুর রহমান। আরও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার সভাপতি সাহানা হামিদ, অনাস এর নির্বাহী পরিচালক লিপিকা মন্ডল, প্রকল্প মন্বয়কারী অষ্টমী মালো, হিসাবরক্ষক রুবেল, ডিআরআরএ থেকে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দেবাশিষ ঘোষ, প্রকল্প সুপারভাইজার রাম প্রসাদ মিস্ত্রী, নারগীস পারভীন, মনিরুল ইসলাম, পিআইএইচআরএস প্রকল্প থেকে সিআরও জিএম নূরুন্নবী হাসান, সিএম আক্তার হোসেন ও সিআরইএ হাফিজা খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।