ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির একসরা লায়ন্স ক্লাবের নির্বাচন সম্পন্ন নয়ন সভাপতি, কামাল সম্পাদক

admin ঢাকা
আপডেট: 11 August 2018, 17:03

আনুলিয়া (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির একসরা লায়ন্স ক্লাবের কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আজমীর হোসেন নয়ন সভাপতি ও কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ আগস্ট) সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে ৩৯০ জন ভোটারের মধ্যে ৩২২ জন ভোটাধিকার প্রয়োগ করে। এরমধ্যে ৩টি ভোট বাতিল হয়। নির্বাচনে আজমীর হোসেন নয়ন (আনারস) ২৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী আসাদুল ইসলাম (চেয়ার) পেয়েছেন ৮৭ ভোট। কামাল হোসেন (ছাতা) ১৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী শফিকুল ইসলাম (মোরগ) পেয়েছেন ১৪২ ভোট। এছাড়া বিনা-প্রতিদ্ব›িদ্বতায় সহ-সভাপতি আয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল্লাহ আল-মামুন, সহ-সাধারণ সম্পাদক পলাশ, প্রশাসন সম্পাদক আসাদুল ইসলাম, অর্থ সম্পাদক মামুন হোসেন, ক্রীড়া সম্পাদক গালিব হোসেন, দপ্তর সম্পাদক সবুজ হোসেন, পাঠাগার সম্পাদক বাবু, সমাজকল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পরে মিকাইল হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার খায়রুজ্জামান। সহকারির দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির ও জিএম কাউছার আলী। নির্বাচন চলাকালে আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিত আলমগীর আলম লিটন, আশাশুনি থানার এসআই নয়ন চৌধুরী, সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী, ইউপি সদস্য শওকত হোসেন ও আলমগীর হোসেন আলম প্রমুখ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *