শ্যামনগরে ভূমিদস্যু হুমায়ন কবীরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ভূমিদস্যু ও বিভিন্ন মামলার আসামি হুমায়ন কবীরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, পৌর যুগ্ম আহবায়ক ইউসুফ সুলতান মিলন, রবিউল ইসলাম ও কবীর হোসেন, শ্যামনগর যুবলীগের সাবেক নেতা এস এম জাকির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. মজিদ গাজী, শ্যামনগর সদর সভাপতি হাসানুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ইকবাল কবীর সম্পদ।

Leave a Reply