ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৈখালীতে চেয়ারম্যান প্রার্থী দোলনের নির্বাচনী পথসভা

admin ঢাকা
আপডেট: 6 March 2019, 22:23

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের কৈখালীতে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) বিকাল ৪টায় নূরনগরের ভেড়ার মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন।
কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পবিত্র কুমার মন্ডলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার আহমেদ।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও শ্যামনগর উপজেলাা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, উপজেলা যুবলীগের গোলাম মোস্তফা বাংলা, আব্দুল গণি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *