বিজিবির অভিযানে মদ, ফেনসিডিল, গাঁজা, কাপড়, চা পাতা, গরুর মাংস ও পাটের বীজ জব্দ
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, কাপড়, চা পাতা, পচা গরুর মাংস ও পাটের বীজ জব্দ করেছে। বুধবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার (৫ মার্চ) দিনগত রাত সাড়ে ৮টায় মাদরা বিওপির টহল কমান্ডার সুবেদার শাহজাহান আলীর নেতৃত্বে একটি টহল দল রাজপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২৮ হাজার ৪শ টাকা মূল্যের ৭১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। দুপুর ১টায় একই বিওপির টহল কমান্ডার নায়েক তাজেদুরের নেতৃত্বে একটি টহল দল চাঁন্দা গ্রাম নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১২ হাজার ৮ শত টাকা মূল্যের ভারতীয় ৪৩ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেন।
বুধবার ভোর সাড়ে ৬টায় একই বিওপির টহল কমান্ডার সুবেদার শাহজাহান আলীর নেতৃত্বে টহল দল চাঁন্দা গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার টাকা মূল্যের ১০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। সকাল ৮টায় একই বিওপির টহল কমান্ডার সুবেদার শাহজাহান আলীর নেতৃত্বে একটি টহল দল কুঠিবাড়ী এলাকা থেকে মালিকবিহীন ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ৮০ কেজি ভারতীয় গরুর পঁচা মাংস উদ্ধার করে।
বিকাল ৫টায় তলুইগাছা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদের নেতৃত্বে উত্তর তলুইগাছা এলাকা থেকে মালিকবিহীন ৩৫ হাজার টাকা মূল্যের ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। দুপুর ১২টায় একই বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ফারুক কামালের নেতৃত্বে একটি টহল দল তলুইগাছা পাঁকা রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ভারতীয় গরুর পঁচা মাংস জব্দ করে। দুপুর সাড়ে ১২টায় একই বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ফারুক কামালের নেতৃত্বে একটি টহল দল মালিকবিহীন ৮ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় গরুর পঁচা মাংস জব্দ করে।
বিকাল ৫টায় কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার সুবেদার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ভাদিয়ালী মাঠ থেকে মালিক বিহীন ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করে। বিকাল সাড়ে ৫টায় একই বিওপির টহল কমান্ডার নায়েক নৃপেন কুমারের নেতৃত্বে টহল দল ভাদিয়ালী মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১৪ হাজার টাকা মূল্যের ৪৭ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করে। এছাড়া সকাল ৮টায় একই বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আশরাফুল ইসলামের নেতৃত্বে টহল দল ভাদিয়ালী মাঠ নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২০ হাজার টাকা মূল্যের ৬৭ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেন।
বিকাল ৩টায় ভোমরা বিওপির টহল কমান্ডার হাবিলদার কামাল পাশার নেতৃত্বে একটি টহল দল লক্ষিদাড়ী নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩ হাজার টাকা মূল্যের চার বোতল ভারতীয় মদ এবং ৪ হাজার টাকা মূল্যের ১০ কেজি পাটের বীজ জব্দ করে।

Leave a Reply