জয়নগর (কলারোয়া) প্রতিনিধি): কলারোয়ার জয়নগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের নতুন তারিখ ঘোষণা দিয়েছে নির্বাচন অফিস। বুধবার (৬ মার্চ) সকালে জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১৫ মার্চ জয়নগর ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের সরসকাটি ইউনাটেড মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হবে। পরের দিন ১৬ মার্চ ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বদরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে কার্ড বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কার্ড বিতরণ চলবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
