দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সরকারি কেবিএ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সুমন প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) ব্যক্তিগত সমস্যা দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সভাপতি পদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
গত ৯ ফেব্রুয়ারি তিনি সভাপতি পদের প্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগ বরাবর আবেদন জমা দিয়েছিলেন।
এ ব্যাপারে সুমনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি বরাবর কোনো লিখিত আবেদন জমা দেওয়া হয়নি। শুধুমাত্র বন্ধুদের সাথে মজা করার জন্য এমন পোস্ট দিয়েছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
