ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির ফকরাবাদ স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 11 August 2018, 17:03

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির ফকরাবাদ নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার ঢালীকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (১১ আগস্ট) বিকালে স্কুলের সামনে আশাশুনি-বড়দল সড়কে এই মানববন্ধন করে স্কুল কমিটির সদস্য, অভিভাবক ও সচেতন এলাকাবাসী। স্কুলের ২১ লক্ষ টাকার আয়-ব্যয়ের হিসাব না দেওয়া, জমির হারির টাকা আত্মসাৎ করা, এসএমসি কমিটিকে অবমূল্যায়ন করা, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে অবিলম্বে দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে স্কুল থেকে অপসারণ পূর্বক স্কুলের লেখাপড়ার পরিবেশ উন্নয়নের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলি, অভিভাবক সদস্য মাসুদ বিশ্বাস, অভিভাবক প্রসাদ কুমার হালদার, হাফিজুল ইসলাম গাজী, অভিভাবক সদস্য রমেশ চন্দ্র সরকার, বিদ্যুৎসাহী সদস্য বিধানচন্দ্র সরকার, অভিভাক বাবুল গাজী, তরিকুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে আব্দুর রাজ্জাক গাজী, আজগর বিশ্বাস, স্বপন কুমার দেবনাথ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *