দেবহাটায় নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন
দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে দেবহাটা-সখিপুর প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। বক্তব্য রাখেন কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে. বাপ্পা, যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সাবেক সভাপতি আব্দুল ওহাব, ডিআরআরএর কর্মকর্তা শাপলা পারভিন প্রমুখ।

Leave a Reply