আশাশুনিতে খাল দখল ও রাস্তা খুড়ে পিলার বসিয়ে ইউপি সদস্যের দোকান ঘর নির্মাণ!
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে স্লুইসগেটের পাশে ওয়াপদার রাস্তা খুড়ে পিলার বসিয়ে দুটি দোকানঘর নির্মাণ করছেন মোখছেদ গাজী নামে এক ইউপি সদস্য। ইতোমধ্যে তিনি ফাউন্ডেশনের কাজ শেষ করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আনুলিয়া ইউনিয়নের মনিপুর স্লুইসগেটের ১০ ফুটের মধ্যে কপোতাক্ষ নদের ওয়াপদার রাস্তা খুড়ে দোকানঘর নির্মাণ করছেন ২নং ওয়ার্ডের উপনির্বাচনে সদ্য বিজয়ী ইউপি সদস্য বাগালী গ্রামের জমাত আলীর ছেলে মোখছেদ গাজী। দোকানঘর নির্মাণ করতে তিনি পিছন দিকে যেমন খাল দখল করেছেন, সামনের দিকে তেমনি বাগালী টু কাকবাসিয়া সড়কের ফুটপাত দখল করছেন। বামপাশে ওয়াপদা খুঁড়ে অবৈধভাবে পিলারও তৈরি করছেন। এদিকে মোখছেদ গাজীর পাশে খালে পিলার বসিয়ে মনিপুর গ্রামের হারুন গাজীর ছেলে হানিফ গাজী তিনটি রুম তৈরি করে একটিতে দোকান পরিচালনা করছেন।
এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি ডিসিআর বা সংশ্লিষ্ট প্রশাসনের সম্মতিপত্র দেখাতে পারেননি।
বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি লোক পাঠাচ্ছি, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply