ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 6 March 2019, 21:47

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে মণিরামপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন বে-সরকারি সংস্থার উদ্যোগে বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মহিলা বিষয়ক অধিদপ্তর এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, পৌর কাউন্সিলর গীতা রাণী কুন্ডু, আ’লীগ নেতা তপন কুমার বিশ্বাস পবন, উন্নয়ন কর্মী সুরাইয়া নার্গিসসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *