ছফুরননেছা মহিলা কলেজে আলোচনা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের ছফুরননেছা মহিলা কলেজে আলোচনা সভা ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মার্চ) দুপুরে কলেজ অধ্যক্ষ আশরাফুন্নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ছফুরননেছা মহিলা কলেজের প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সেলিম আক্তার, এস.এম শফি কামাল, প্রদীপ কুমার দাস, সেলিনা আক্তার লিপি, ফারহা দীবা খান সাথী, মো. নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বার্ষিক প্রীতিভোজে অংশ নেন। এসময় ছফুরননেছা মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply