ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নারীদের কর্মঘণ্টা ও মজুরি বৈষম্য দূরীকরণের দাবিতে আশাশুনিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 6 March 2019, 21:37

আশাশুনি প্রতিনিধি: নারীদের কর্মঘণ্টা ও মজুরি বৈষম্য দূরীকরণ, বাল্য বিবাহ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধের দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ১১টায় আশাশুনি প্রেসক্লাব মোড়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। দীর্ঘ মানববন্ধনে অংশগ্রহণ করে ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, ডেরাসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও নারী সংগঠনের নেতৃবৃন্দ। মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতা নতুন বিশ্ব গড়ো’ প্রতিপাদ্যে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান।
বক্তারা বলেন, বিশ্ব মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী পুরুষ সমতাই পারে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমাজ ব্যবস্থা ও সোনার বাংলা গড়তে। নারীদের সমান কাজে সমান মজুরি দিয়ে তাদের প্রতি ন্যায় বিচার করতে হবে। বাল্য বিবাহ দিয়ে জীবন নষ্ট করা যাবে না। বক্তারা ২০ এর আগে কোন মেয়েকে বিয়ে না দিতে এবং প্রতিটি কন্যা শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদের সুশিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখতে দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *