ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় বর্তমান চেয়ারম্যানসহ ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

admin ঢাকা
আপডেট: 6 March 2019, 21:31

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়্যারম্যান প্রার্থীসহ ১৩ প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় যাচাই বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত এ সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান লাড্ডু এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহব্বায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সদ্য পদত্যাগী পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, সিংহঝুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিয়ে, উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য আজাদ রহমান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক শামীম রেজা ও উপজেলা মুক্তযোদ্ধা প্রজন্মলীগের আহব্বায়ক আসাদুজ্জামান জেমস।
মহিলা ভাইস চেযারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবমহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন লাকি, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খাতুন, উপজেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক কামরুন্নাহার শাহিন, উপজেলা যুবমহিলা লীগের সহ-সভাপতি রিপা ইসলাম এবং উপজেলা যুবমহিলা লীগের যুগ্ম সম্পাদক নাজনীন নাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *