ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেনের বাঁশদহায় গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 5 March 2019, 23:00

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৫ মার্চ) বিকাল থেকে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার, কাওনডাঙ্গা বাজার ও তলুইগাছা বাজারে আওয়ামী লীগের নেতাকর্মী ও জনসাধারণের সাথে তিনি মতবিনিময় করেন। গণসংযোগ ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আকবার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম মোশারাফ হোসেন, সহ-সভাপতি ইউপি সদস্য আরিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার মফিজুল ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম মানি, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, বৈকারী ইউপি সদস্য এশারুল ইসলাম, আব্দুল জলিল, জুলফিকার আলী জুলু, কুশখালী ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *