বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় এ সভা অনুষ্ঠিত হয়। প্রকৌশলী কবির উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল ইসলাম খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান শেখ নাসেরুল হক, উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, জেলার সাংগঠনিক সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।
সভার শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করা হয় এবং চক বাজারে আগুনে পুড়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আগামী কর্মসূচি ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply