ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আ’লীগের বিশেষ বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 5 March 2019, 22:50

কালিগঞ্জ প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মনসুর আহম্মেদ।
তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের আগামী ৭ মার্চের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সাতক্ষীরা পৌর সভাপতি আবু সাঈদ প্রমুখ।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, কুশুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক কামরুল হাসান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সভাপতি গোবিন্দ মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি শেখ শাহজালাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, তাঁতীলীগের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধে ভূমিকা, যুদ্ধ পরবর্তী নিজের কর্মময় জীবন ও নির্বাচনে জয়লাভ করলে উপজেলাবাসীর উন্নয়নের জন্য ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান। তিনি আগামী ২৪ মার্চ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান।
সভার শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *