দেবহাটায় মৎস্য ঘের দখলকালে প্রতিপক্ষের হামলায় আহত ১
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কামরুল ইসলাম লেলিন নামে এক ব্যক্তির মৎস্য ঘের জোরপূর্বক দখলে নিতে গিয়ে ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর হামলায় লিটন হোসেন (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পারুলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী কামকাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত লিটন হোসেন দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত শামছুর সরদারের ছেলে।
ভুক্তভোগী মৎস্য ঘের মালিক কামরুল ইসলাম লেলিন জানান, তার মৎস্য ঘের জোরপূর্বক দখলে নিতে কামকাটিয়া গ্রামের ময়নুদ্দীন ঢালীর তিন ছেলে বাবুরালী ঢালী, খালেক ঢালী, হক ঢালীসহ স্থানীয় নজরুলের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশি অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদেরকে বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের মারপিটে মারত্মক জখম হন লিটন হোসেন। এ ঘটনায় মৎস্য তিনি বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেছেন।
তিনি আরো জানান, থানায় লিখিত অভিযোগ দিলে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নির্দেশে উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চলমান জবরদখল বন্ধ করে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দখলদার সন্ত্রাসী বাহিনীকে সন্ধ্যায় থানায় হাজির হওয়ার নির্দেশনা দিয়ে চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো মৎস্য ঘেরটি জবরদখলে নিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে তার ভাই লিটন হোসেনকে এলোপাথাড়ি পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
Leave a Reply