দেবহাটায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মিন্নুরের গণসংযোগ
দেবহাটা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্নুর গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৫ মার্চ) বিকালে সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা, কামটা, ঈদগাহ বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীপক কুমার, ১নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, পারুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, যুবলীগ নেতা তাজুল ইসলাম তাজু প্রমুখ।

Leave a Reply