সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তহমিনা ইসলাম দিনভর নির্র্বাচনী গণসংযোগ করেছেন।
মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের বিভিন্ন এলাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে তিনি কুশলবিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন। এসময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে সদর উপজেলার নারীদের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
