আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) আশাশুনি সদরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড সভাপতি শাহিনুর আলম শাহিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা হুমায়ন কবীর সুমন। ছাত্রনেতা এসএম কামরুল ইসলাম কামুর সঞ্চালনায় বক্তব্য রাখেন তাঁতীলীগের সভাপতি ডা. বদিউজ্জামান মন্টু, সেক্রেটারি রবিউল ইসলাম নবু, তরুণলীগের সভাপতি আক্তারুজ্জামান প্রিন্স, সেক্রেটারি রবিউল ইসলাম রবি, সৈনিকলীগের সভাপতি মহানন্দ মন্ডল, সেক্রেটারি আব্দুল্যাহ আল মামুন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান তাজ, সাবেক সভাপতি হুমায়ুন কবীর রাসেল, ছাত্রনেতা জুয়েল রানা, মটরসাইকেল চালক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, জুলফিকার আলী, ভ্যান চালক সমিতির সহসভাপতি শহীদুল ইসলাম, সেক্রেটারি হাফিজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
