আশাশুনি প্রতিনিধি: ন্যাশনাল সার্ভিসের সকল কর্মীকে জাতীয়করণের দাবিতে আশাশুনিতে আলোচনা সভা (৫ম পর্ব) ও কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টায় আশাশুনি বিআরডিবি মিলনায়তনে উপজেলা ন্যাশনাল সার্ভিসের ৫ম পর্বের কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইমরান হোসেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ইমরান হোসেনকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, আলিম হোসেন সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমান অর্থ সম্পাদক, জসীম হোসেন প্রচার সম্পাদক ও আতাউর রহমান দপ্তর সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট চাকরি জাতীয়করণের দাবি আদায় কমিটি গঠন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
