বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সাথে চেয়ারম্যান প্রার্থী বাবুর মতবিনিময়
ডেস্ক রিপোর্ট: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু। মঙ্গলবার বেলা ১২ টায় সদর উপজেলা শিক্ষক সমিতির মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী মো. আসাদুজ্জামান বাবু। সমিতির সাধারণ সম্পাদক মো. শামসুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষক এম ইদুজ্জামান ইদ্রিস, প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, শিক্ষক পলাশ, অরবিন্দু গাইন প্রমুখ।
এসময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, আগামী উপজেলা নির্বাচনে আসাদুজ্জামান বাবুকে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সদর উপজেলার উন্নয়ন ঘটাতে হলে আসাদুজ্জামান বাবুর কোন বিকল্প নেই।

Leave a Reply