ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

admin
March 5, 2019 10:15 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভোক্তা সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারে আদালত চলাকালীন পেরিফেরিভুক্ত বদরতলা মৌজার ৭৩১ দাগে বাঁশিরামপুর গ্রামের আবুল কাশেম ও চালতেতলা গ্রামের আবু মুছার নির্মাণাধীন দুটি দ্বিতল ভবনের উপরের অংশ এক ঘণ্টার মধ্যে নিজ খরচে ভেঙে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া ভোক্তা সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল মজিদকে পাঁচশ টাকা জরিমানা এবং তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর কর্মকর্তা মিরাজ আলী, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।