ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় দুই ফার্মেসি মালিককে জরিমানা

admin ঢাকা
আপডেট: 5 March 2019, 22:12

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও ভারতীয় ওষুধ জব্দ করেছে ভ্রামামাণ আদালত। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহ নেওয়াজ ও সাতক্ষীরা জেলা ড্রাগ সুপার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কলারোয়া পৌর সদরে এই অভিযান পরিচালিত হয়।
কলারোয়া থানার এসআই পিযুষ কুমার জানান, কলারোয়া পৌর সদরে অবস্থিত মেসার্স কবির ফার্মেসি ও বাবলু মেডিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ভারতীয় ওষুধ রাখার দায়ে কবির ফার্মেসির মালিককে পাঁচ হাজার টাকা ও বাবলু মেডিকেলের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বেঞ্চ সহকারী আব্দুল মান্নান, কলারোয়া থানার পুলিশ সদস্য ও কলারোয়া উপজেলা বিসিডিএস সভাপতি শামসুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *