ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বনদস্যু জিয়া বাহিনীর হাতে অপহৃত এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

admin ঢাকা
আপডেট: 5 March 2019, 22:09

নূরুন্নবী ইমন, রমজাননগর: বনদস্যু জিয়া বাহিনীর হাতে অপহৃত এক জেলে ও নৌকা উদ্ধার করেছে কোস্ট গার্ড কৈখালী ক্যাম্পের সদস্যরা।
সোমবার বিকাল ৪টার দিকে সুন্দরবনের কচুখালী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলে আব্দুল সাত্তার শ্যামনগরের পার্শ্বেখালী গ্রামের মৃত মোহাম্মাদের ছেলে।
কোস্টগার্ড জানায়, কচুখালী এলাকায় বনদস্যু জিয়া বাহিনী অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী ক্যাম্পের পেটি অফিসার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বনদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ করে গুলিবর্ষণ করে। কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে বনদস্যু জিয়াবাহিনী গভীর বনে পালিয়ে যায়। এ সময় বনদস্যু বাহিনীর হাতে জিম্মীকৃত পার্শ্বেখালী গ্রামের মৃত মোহাম্মাদের ছেলে আব্দুল সাত্তার ও একটি নৌকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *