বিজিবির অভিযানে বাইসাইকেল, চা পাতা ও সেন্ডেল জব্দ
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় বাইসাইকেল, চা পাতা ও সেন্ডেল জব্দ করেছে। রোববার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ৮টায় তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ এর নেতৃত্বে একটি টহল দল কাউনডাংগা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৮ হাজার টাকা মূল্যের চারটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।
অপর দিকে, একই বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার ফারুক কামালের নেতৃত্বে একটি টহল দল সাড়ে ৭টায় মজুমদার ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় একটি বাই সাইকেল এবং ৫ হাজার টাকা মূল্যের নয় প্যাকেট ভারতীয় চা পাতা জব্দ করে।
ভোর পাঁচটায় কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার নুর আলমের নেতৃত্বে একটি টহল দল দেবদার বাগান এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে। অপর দিকে, একই বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার আশরাফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল সকাল সাড়ে ১০টায় কুটিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।
ভোর সাড়ে ৫টায় হিজলদী বিওপি’র টহল কমান্ডার নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল বড়ালী এলাকায় অভিযান পরিচালনা করে মালিক বিহীন ২ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় জুতা/সেন্ডেল জব্দ করে।

Leave a Reply