ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভা ইজিবাইক মালিক সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৫ মার্চ) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
পৌরসভা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি সাহানুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, মার্চ মাস অগ্নিঝরা স্বাধীনতার মাস। বাঙালির ইতিহাসে স্বাধীনতার গুরুত্ব বহন করে এ মাস। তিনি আরো বলেন, সাতক্ষীরা শহর আমাদের সকলের। এ শহরের পরিবেশ সকলকে রক্ষা করতে হবে এবং আবাস যোগ্য নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে হবে। চালকদের খেয়াল রাখতে হবে ইজিবাইক যেন শহরে যানজটের কারণ না হয়। পৌরবিধি ও নিয়ম-কানুন মেনে চলতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্নার আরা, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌরসভা ইজিবাইক মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা ইজিবাইক মালিক সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি গোপাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস.এম অয়াহিদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ খায়রুল আলম বাপ্পি, দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ, সড়ক সম্পাদক মো. হাসান খাঁ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জালাল উদ্দিন রুমি, কার্যকরী সদস্য মো. আব্দুল আলিম, মো. আব্দুল খলিল, মো. রফিকুল ইসলাম টনিক, মো. সিরাজুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিকাশ চন্দ্র দাস।
