ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর প্রেসক্লাবের জরুরি সভায় পুলিশের সকল নিউজ বর্জনের সিদ্ধান্ত

admin ঢাকা
আপডেট: 4 March 2019, 22:47

শ্যামনগর প্রতিনিধি: আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলু ও শ্যামনগর উপজেলা প্রতিনিধি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীরের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবিতে শ্যামনগর প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে উপজেলা প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকরা বলেন, ব্যবসায়ী হুমায়ুন কবীর বাদী হয়ে সাতক্ষীরা আদালতে মানহানিকর সি আর ০৬/১৯ নং মামলা করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা। রমজাননগরের হুমায়ুন নামধারী ব্যক্তি একজন মামলাবাজ, ভুমিদস্যু। সে এলাকায় চিহ্নিত রিট পিটিশন ব্যবসায়ী হিসাবে পরিচিত। তার কাছ থেকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন মোটা টাকা নিয়ে মামলাটি রেকর্ড করেছেন।
সাংবাদিকরা আরও বলেন, ওসি হাবিল হোসেন যোগদান করার পর থেকে মাদকের তৎপরতা ব্যপকভাবে বেড়ে গেছে। মাদকসেবী আর মাদকাসক্তরা বহাল তবিয়্যতে দিন কাটাচ্ছে। দীর্ঘদিন ধরে থানা থেকে বিতাড়িত কথিত থানার ক্যশিয়ার নামে পরিচিত কোহিনুরকে আবারো চাঁদা কালেকশনের জন্য নতুন করে যোগদান করানো হয়েছে। আর মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক ও সাপ্তাহিক কালেকশন অব্যাহত রয়েছে।
ওসি হাবিল হোসনের নির্দেশে কলবাড়ীর কাঁকড়া ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা হিসাবে পাঁচ লক্ষ আদায় করা হয়েছে বলে সাংবাদিকরা উল্লেখ করেছেন। সাংবাদিকরা আরো অভিযোগ করেন, উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ মানুষকে ধরে নাশকতার মামলা দিয়ে চালান করা হবে মর্মে প্রতিরাতে মোটা টাকা হাতিয়ে নিচ্ছেন ওসি হাবিল হোসেন।
সভায় সকল সাংবাদিকদের উপস্থিতিতে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন, কালো ব্যাজ ধারণ, স্মারকলিপি প্রদান, ওসি হাবিল হোসেনের অপসারণ, শ্যামনগর থানা পুলিশের সকল নিউজ বর্জনসহ নানা কর্মসূচি নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *