ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজা, চা পাতা, বাই সাইকেল, মিনি শ্যাম্পু, গরুর পঁচা মাংস ও চামড়া জব্দ করেছে। সোমবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার (৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টায় কুশখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার ওমর আলীর নেতৃত্বে মাঠিজংগল মাঠ নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১৭ হাজার ৫ শত টাকা মূল্যের পাঁচ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
ভোর সাড়ে ৬টায় মাদরা বিওপির টহল কমান্ডার সুবেদার শাহজাহানের নেতৃত্বে রাজপুর মাঠ নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৫ হাজার টাকা মূল্যের ১শ ১৭ কেজি ভারতীয় চা পাতা ও ৭ হাজার টাকা মূল্যের একটি বাই সাইকেল জব্দ করা হয়।
অপর দিকে, একই বিওপির সদস্যরা বেলা সাড়ে ১১টায় মাদরা বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় পচা গরুর মাংস জব্দ করে।
রাত ১০টায় বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার হারুন অর রশীদের নেতৃত্বে বৈকারী মাঠ নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মিনি শ্যাম্পু ও ৪ হাজার টাকা মূল্যের ২ টি গরুর চামড়া জব্দ করে।
