নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গণি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (৪ মার্চ) বিকাল ৪টায় সখিপুরস্থ খাজা ওয়ার্ছী কোল্ডস্টোর প্রাঙ্গণে এ মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মশিউর রহমান মশু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির সভাপতি আব্দুল মাহমুদ গাজী, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুভাষ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সাবুর আলী, ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, সদস্য রেহানা আক্তার, ইমান আলী, হারুন অর রশিদ, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, শ্রমিক লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক রনি। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
